প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
নলডাঙ্গায় স্থানীয় সরকারের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালায় গ্রামীণ সড়কে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা এলজিইডি কর্মকর্তা ইকবাল হোসেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি , নাটোর।
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫
তাং ২১ মে ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪